আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ

01711134624

মুক্তির একই পথ, ওলি-আউলিয়ার ত্বরিকত !

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী পীর মাশায়েখ, সূফী সাধক, হাক্কানী আলেম ওলামা, অলি-আউলিয়া অনুসারী সকল ধর্মাবলম্বী ও সুন্নী জনতার অসাম্প্রদায়িক সংগঠন

প্রিয় আশেক্কীন
বর্তমান বিশ্বে পশ্চিমাদের মদদ্ পুষ্ট ওহাবি, সালাবি, খারিজী ইত্যাদি মতবাদের অনুসারিদের প্রচার প্রচারণার কারনে সাধারণ মানুষ ইসলাম ধর্ম থেকে দিনে দিনে ভূল পথে চলে গিয়ে নবী-অলিদের শত্র“তে পরিনত হচ্ছে । এ ব্যাপারে আমাদের কর্তব্য সাধারণ মানুষকে সঠিক ও সত্য পথ দেখানো । আমরা জানি মহানবীর প্রচারিত ইসলাম শুধু এ উপমহাদেশেই নয় সাড়া বিশ্বে যুগে যুগে আউলিয়া-কেরামগনই প্রচার করেছেন যার প্রমান এখনো বিশ্বে বর্তমান । এই ডিজিটাল যুগে মানুষ যখন তখন তার প্রমান জানতে পারে । সেই আলেমদের প্রত্যাখান ও প্রতিহত করুন যারা দরগাহ্ মাজার ভাংতে বলে বা এর বিরোধী । কারণ আদম (আঃ) থেকে শুরু করে আল্লাহ্ যত নবী পাঠিয়েছেন সকল নবীদের রওজা এই পৃথিবীতে বর্তমান আছে। লক্ষ লক্ষ লোক যেয়ারত করছে, আতর-গোলাপ এবং গিলাফ পরিয়ে নবীদের সম্মান করছেন যা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে । ঠিক তেমনি নবী (সাঃ) এর সাহাবা সহ আউলিয়াগনদের দরগাহ্-মাজার শরীফ, বর্তমান বিশ্বে শুধু মধ্য প্রাচ্য ব্যাতিত এমন কোন দেশ আছে কি যেখানে নেই ? আমরা জানি আরব দেশে বর্তমান ওহাবী অনুসারী বাদশারা আনুমানিক নব্বই বৎসর পূর্বে ক্ষমতা দখল করে আরবের মধ্যে যত মাজার ছিল সবই ধংস করে। মা ফাতেমা, হযরত ওসমান, আমির হামজা, রাসূলের আওলাদ গণের সহ সকল আউলিয়া কেরামের মাজার ধংস করে । এমনকি জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকীর রওজাই শুধু ধংস করেনি, মহানবী (সাঃ) এর পবিত্র রওজাও ভাংতে চেয়েছিল । সুতরাং ওদের প্রচারিত মিথ্যা ইসলাম থেকে সরে সঠিক পথ অনুসরন করার অনুরোধ করছি । নিম্নে এর প্রমান স্বরুপ সকল নবী-অলিদের দরগাহ্ মাজার এর ছবি গুলো অবগতির জন্য দলিল হিসেবে সংযোজন করলাম । এবার নিজেকেই প্রশ্ন করুন যদি দরগাহ্ মাজার করা ভূল হত, তবে আদম (আঃ) থেকে শুরু করে সকল নবী, অলি ও সাহাবাগনের মাজার হত কি ?